,

পুরো জাপানে জরুরি অবস্থা জারি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি বেগতিক হওয়ার এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরো দেশে জরুরি অবস্থা জারি ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী ৬ মে পর্যন্ত দেশজুড়ে জরুরি অবস্থা বলবৎ থাকবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সে দেশে প্রায় সাড়ে ৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৭৮ জন।

এই পদক্ষেপের ফলে জাপানের আঞ্চলিক সরকারগুলো মানুষকে ঘরে থাকার আর্জি জানাতে পারবে। তবে জরুরি অবস্থা ভঙ্গকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে সরকার।

এর আগে, প্রাথমিকভাবে রাজধানী টোকিওসহ জাপানের সর্বাধিক করোনা আক্রান্ত মোট সাতটি অঞ্চলে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত জানুয়ারির মাঝামাঝি জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও এখন পর্যন্ত সংক্রমণ তুলনামূলকভাবে কম ছড়িয়েছে।

একটি সমীক্ষায় দেখা গেছে যে ৭৫ ভাগ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করে ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি