,

শেরেবাংলা মেডিকেলের মেডিসিন ইউনিট লকডাউন, কোয়ারেন্টাইনে ২৪ চিকিৎসক-নার্স

news-image

বরিশাল প্রতিনিধি : তথ্য গোপন করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় মেডিসিন-৩ ওয়ার্ড (পুরুষ) লকডাউন করা হয়েছে। পাশাপাশি ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

তিনি জানান, ১৩ এপ্রিল বাবুগঞ্জ উদয়রপুর এলাকার এক অজ্ঞান রোগীকে (৭০) তার আত্মীয়রা হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করে যায়। তবে তার আত্মীয়রা ওই রোগীর জ্বর-কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন রাখেন। গত বুধবার ওই রোগীর এক্স-রে রিপোর্ট আসলে সেই রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে করোনা ইউনিটে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার ওই রোগীর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এ ঘটনায় শের-ই বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক ওই মেডিসিন ইউনিট লকডাউনের সিদ্ধান্ত হয় বলে জানান হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এদিকে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটি লকডাউন করায় ভোগান্তিতে পড়তে হয়েছে চিকিৎসাধীন রোগীদের। তাদের বের হতে দেওয়া হচ্ছে না ওয়ার্ড থেকে। নতুন কোনো রোগীও ভর্তি করা হচ্ছে না সেখানে।

তা ছাড়া রোগী ও স্বজনরা অভিযোগ করেছেন, ওয়ার্ডটি লকডাউনের পড়ে সেখানে চিকিৎসক ও নার্সদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই ওয়ার্ডের বাইরে অবস্থান করছে। ফলে ইউনিটের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি