,

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ২৫৬ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে আরও ২৫৬ বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট ১৩১৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন ১২৭ জন ইন্ডিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯৯ জন। আরও ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫২ জন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাছাড়া গতকাল করোনায় আক্রান্তের ৪৪৭ জনের মধ্যে ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্ক পাশ হোল্ডার।

আক্রান্ত ৪৪৭ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। বুধবার ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ৪০৪ জন ডরমিটরিতে অবস্থান করত। ৩৮ জন স্থানীয় নাগরিক।

প্রসঙ্গত, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ৩৪ হাজার ছয়শ তিনজন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ৩২ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি