,

সবাইকে তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে ঘরে বসে তারাবি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না (তারাবিহ), অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবিহর নামাজ পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’

‘রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রির যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা