,

দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

news-image
আশুগঞ্জ  প্রতিনিধি : লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার আশুগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। লকডাউন সময়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে বলে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় বিকালে উপজেলার আশুগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বাজারের মাহফুজ মিয়াকে পাঁচ হাজার, কুদ্দুস মিয়াকে পাঁচ হাজার, রেজওয়ানকে দুই হাজার, বাছির মিয়াকে সাত হাজার ও শাহীন মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন জানান, লকডাউনের নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে ব্যবসা করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ৫ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি