,

করোনায় যুক্তরাষ্ট্রে নিভে গেল আরও ৬ বাংলাদেশির প্রাণ

news-image

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরমধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা বর্তমানে সবচেয়ে শোচনীয়। দেশটিতে ১৩ এপ্রিল রাত পর্যন্ত আরো ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় মোট ১২৭ জন বাংলাদেশির মৃত্যু হলো।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ওই ছয় বাংলাদেশি হলেন, বেদান্ত অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি ঝন্টু সরকার, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী পেয়ারা হোসেন বেবী, নরসিংদী জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার বড় বোন হাসনা বেগম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমিরুল ইসলাম বাবলুর বাবা শফিকুর রহমান এবং মানিক মিয়া ও মোহাম্মদ খোকন (৫৪)। এ নিয়ে ১৩ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আমেরিকায় ১২৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে, নিউজার্সির গভর্নর বলেছেন, আমেরিকার ইতিহাসের দুই বেদনার যুদ্ধ ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধে মারা যাওয়া রাজ্যের লোকসংখ্যাকে ছাড়িয়ে গেছে করোনা মহামারি। ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মিশিগান থেকে আমাদের প্রতিনিধি ফারজানা চৌধুরী জানিয়েছেন, মিশিগানে আক্রান্তের সংখ্যা কমায় আশাবাদ দেখা দিয়েছে। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ১৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৩৫ জন, মৃত্যু হয়েছে ১৬ হাজার দুজনের। একদিনে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১১৫ জনের। আর আক্রান্ত বেড়েছে ৯৯৭ জন। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত দ্বিতীয়বারের মতো আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামল।

মিশিগানে কমিউনিটির পরিচিত একজন নারী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি এসেছেন। অন্যদের পাশাপাশি স্বদেশি লোকজনও নিয়ম করে সামাজিক বিচ্ছিন্নতা পালন করছেন। একে অন্যের সাহায্যে এগিয়ে এসেছেন।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের মৃতদেহ গণকবর দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার। তিনি জানান, যদি কোনো বাংলাদেশির মৃতদেহ কোনো হাসপাতালে থাকে এবং কেউ দায় না নেয়, তাহলে বাংলাদেশ সোসাইটির যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা