,

চাল চুরি করায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার

news-image

পাবনা প্রতিনিধি : ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি মঙ্গলবার দুপুরে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্দেশে ত্রাণের চাল চুরি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে ২২৯ বস্তা চালসহ পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কোরবান আলী সরদারকে আটক করেছে র‌্যাব রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র‌্যাব চালসহ তাকে আটক করে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব অফিসের গুদাম ঘরে রেখেছিলেন।

সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র‌্যাব হাতেনাতে এই চাল উদ্ধার এবং চেয়ারম্যানকে আটক করে। রাতে আমিনপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ত্রাণের চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা