,

ভারত আরও ১২ দিন লকডাউনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন। এর ফলে আগামী ৩ মে পর্যান্ত লকডাউনে থাকবে দেশটি। খবর এনডিটিভি ও জিনিউজের।

আগের ঘোষণা অনুযায়ী আজই শেষ হওয়ার কথা ছিল ২১ দিনের লকডাউনের মেয়াদ। করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান। পশ্চিমবঙ্গ-সহ ৯ টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে।

পরিপ্রেক্ষিতে আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি ৩ মে পর্যিন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

মোদি তার ভাষণে ছোট-বড় উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছেন ৩৩৯ জন।সবশেষ ২৪ ঘণ্টায়ই ৩১ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি