,

লকডাউনের মধ্যেও শুটিং করছেন সোনাক্ষী?

news-image

বিনোদন ডেস্ক : ভারতে চলছে লকডাউন। এর মাঝেই নাকি চুপিসারে শুটিং চালিয়ে যাচ্ছেন সোনাক্ষী, এমনটাই দাবি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। সোমবার ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’ ছবির পরিচালক বিবেক টুইটারে সোনাক্ষীর একটি ছবি শেয়ার করেন। কানে ফোন নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছেন অভিনেত্রী— ছবিতে দেখা যাচ্ছে এমনটাই।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সময় কে শুট করে?’ এর পরেই বিতর্ক উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন ছবিটি পুরোনো, আবার কারও বক্তব্য, ‘এমনিতেই তো বিশেষ কাজ পান না। এই সময়ে সরকারি নির্দেশিকা অমান্য করে কাজ করার কী মানে?’

মূলত এক সংবাদপত্রে ছাপা হয়েছিল ছবিটি। ক্যাপশনে লেখা হয়েছিল ‘সোনাক্ষী ইন আ ক্ল্যাসিক ফ্রিজ ফ্রেম’। ‘ফ্রিজ ফ্রেম’-এর বাংলা অর্থ ‘থমকে যাওয়া ছবি’। কিন্তু তা বেমালুম উপেক্ষা করে গিয়েছেন পরিচালক।

এর পরেই মুখ খুলেছেন সোনাক্ষী। এই ঘটনায় চটেছেন তিনি। মুম্বাই পুলিশকে ট্যাগ করে বিবেকের উদ্দেশে তিনি লেখেন, ‘একজন পরিচিত পরিচালক হয়ে এ রকম কথা কেউ কী করে বলতে পারেন? আপনাকে জানিয়ে রাখা ভালো, যেহেতু স্টুডিও বন্ধ তাই এই সময় কোনো শুটিং হচ্ছে না। ৫ নভেম্বর ২০১৯ ছবিটি ফারহা খানের চ্যাট শো-র জন্য তোলা হয়েছিল।’

এর পর মুম্বাই পুলিশ-এর উদ্দেশে সোনাক্ষী বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে লকডাউনের যাবতীয় নিয়ম মানছি আমি। তা সত্ত্বেও এমন এক অস্থির সময়ে ভুয়া খবর ছড়ানোর কী মানে?’

সোনাক্ষীর ফ্যানরাও ক্ষুব্ধ। বিবেক কী করে এমন ‘অবিবেচক’-এর মতো কাজ করতে পারেন, প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও বিবেকের যুক্তি সোনাক্ষী নয়, আদপে সেই সংবাদমাধ্যমকেই দুষেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি