,

জামালপুরে মেডিকেল অফিসার ও গাড়ি চালকসহ নতুন ৩ আক্রান্ত

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ও গাড়ি চালকের করোনা শনাক্ত নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ইসলামপুর উপজেলায় এক শিশুর নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রামণের বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এদের মধ্যে ইসলাপুর উপজেলার এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা পরীক্ষার মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, জেলার সরিষবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বাসিন্দা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৪ বছর বয়সী উপ-সহকারি মেডিকেল অফিসার, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৭ বছর বয়সী গাড়ি চালক এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা শনাক্ত হওয়ার পর থেকে ওই উপ-সহকারি মেডিকেল অফিসার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামে তার নিজের বাড়িতে অবস্থান করছেন এবং ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক কোয়ার্টারেই বসবাস করেন।

এদিকে করোনা শনাক্ত ওই শিশুর বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জোদ্দারপাড়া গ্রামে। করোনা শনাক্ত ওই তিনজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনার প্রক্রিয়া চলছে।

গত ২৪ ঘন্টায় জামালপুর জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের মধ্যে ৪৮ রিপোর্ট নেগেটিভ এবং ৩ জনের পজেটিভ আসে। এনিয়ে জেলার ৬টি উপজেলায় মোট ১১ দেহে করোনা সংক্রামণ ধরা পড়লো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা