সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ত্রাণের ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

news-image

পাবনা প্রতিনিধি : ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কোরবান আলী সরদার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছেন, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাত নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী