,

রংপুরে ফটোসেশন ছাড়াই চার শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে রংপুরের কর্মহীন অসহায় দিনমজুর পরিবারগুলো। দুই বেলা দুই মুঠো খাবারের নিশ্চয়তার অভাবে তাদের কেউই ঘরে থাকছে না।

জীবনের ঝুঁকি নিয়ে বের হচ্ছে ঘরের বাহিরে। এমন দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে রংপুর নগরীর মুসলিমপাড়া গ্রামের তরুণ-যুবকরা। এই দুর্দিনে নিদারুণ কষ্টে থাকা নিম্মআয়ের পরিবারসহ ৪০০দরিদ্র, দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন তারা। এছাড়াও নিজেদের ব্যক্তিগত অর্থায়নে গ্রামের আরও ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে। তবে এই বিতরণ কর্মসূচীতে কোন প্রকার ফটোসেশন করা হবে না বলে উদ্যোক্তারা জানান।

আজ রবিবার কর্মসূচীর প্রথম ধাপে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এর আগে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে সহায়তা গ্রহণকারীদের হ্যান্ড স্যানিটাইজিং করা হয়। পরে কোন রকম ফটো সেশন ছাড়া খাদ্য সামগ্রী প্যাকেট হাতে হাতে তুলে দেয়া হয়।
কর্মসূচীর উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও গোলাম মোস্তফা হিরা জানান, তাদের গ্রামে দিনমজুর, শ্রমিক, অসহায় ও নিন্মআয়ের কর্মহীন ৭০ ভাগ মানুষের হাতে সরকার বা সিটি করপোরেশনের দেয়া সহায়তা পৌঁছেনি।

এ পরিস্থিতিতে মানবিক বিবেচনা থেকে স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু তরুণ-যুবক মিলে সবার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। আজ রবিবার দুপুরে বিতরণ কর্মসূচীর প্রথম ধাপে চারশ’ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি