,

ব্রাহ্মণবাড়িয়া লক ডাউন : করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সদর ও নবীনগরে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে আজ সন্ধ্যা ৬ টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মুনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। টানা ১০ দিন অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।মুনা বেগমের স্বামী জানান, প্রচণ্ড জ্বর নিয়ে গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন মুনা। সে সময় তাঁকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু মুনা ঢাকায় যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তাঁর জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা রোগীকে যেভাবে দাফন করা হয়, সেভাবেই মুনাকে দাফন করা হবে।

এরই মধ্যে সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম মুনার দাফনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জেলার নবীনগরে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ইব্রাহিমপুর গ্রামে জাহানারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাশাপাশি সাগর মিয়া নামে আরেক জনকে নবীনগর আহম্মেদ প্রাইভেট হাসপাতাল আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীনগর সদরে পুলিশি টহল জোরদার সহ হার্ডলাইনে রয়েছে পুলিশ। আখাউড়ায় করোনা ভাইরাসে তিনজন নারী আক্রান্ত হয়েছেন।এদের দুইজনের বাড়ি উপজেলার গঙ্গানগর। তারা ঢাকা থেকে চারদিন আগে এসেছিল। সম্পর্কে তারা মা ও মেয়ে।আরেকজন উপজেলার আমেদাবাদে আক্রান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা