,

৩৯ ডিগ্রিতে পৌঁছেছে চলতি মৌসুমে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় ঘরবন্দী মানুষ। বাইরে দাপিয়ে বেড়াচ্ছে দাবদাহ। করোনার এ পরিস্থিতিতেও অতি দরিদ্র কিছু মানুষ রাস্তাঘাটে বের হচ্ছেন। তারা শিকার হচ্ছেন এই তাপপ্রবাহের। গত প্রায় ১৫ দিন ধরে প্রতিদিনই বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে এবং যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ঠেকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। আর মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ এপ্রিল। এ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে আরও দুই দিন। ৮ ও ৯ এপ্রিল সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘৩৯ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে যদি বাতাসের আদ্রতা বেশি থাকে, তাহলে গরম অনুভব আরও বেশি হয়। আদ্রতা কম থাকার কারণে গরম অনুভব একটু কম হয়েছে। যারা ওই তাপমাত্রায়ও মাঠে কাজ করেন, ৪০ ডিগ্রি হলেও তারা মাঠে কাজ করতে পারেন। সবাই পারবেন না, যে কৃষকের কাজ করার অভ্যস্ততা আছে, তিনি পারবেন। তারপরও এই তাপমাত্রা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি