,

করোনার আক্রান্ত এক নির্মাতা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা সংক্রমণ এড়াতে কয়েক সপ্তাহ ধরে ঢাকার নাটক-সিনেমার সব ধরনের শুটিং বা সম্পাদনা স্থগিত রয়েছে। তার মাঝেই এই ভাইরাস হানা দিল এক নাট্য নির্মাতার শরীরে।

এই নিয়ে ঢাকার শোবিজে প্রথম কোনো ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহ্উদ্দীন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

তার বলেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমাদের একজন সন্মানিত সদস্য সহকর্মী সহযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) তা নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতে তারা আরও বলেন, নির্মাতা বন্ধুকে কিছুক্ষণ আগে ডিরেক্টরস গিল্ডের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় তার পরিবারের সদস্যদেরও কোরেন্টাইনে রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের শনিবার করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে।

নাম প্রকাশ না করা ওই নির্মাতার চিকিৎসার সকল দায়িত্ব ডিরেক্টরস গিল্ড বহন করবে বলে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তারা।

এ দিকে লকডাউনজনিত কারণে জটিলতায় পড়া ৫০ নির্মাতাকে সম্প্রতি ২০ দিনের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ডিরেক্টরস গিল্ড।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি