,

সিঙ্গাপুরে এক দিনে রেকর্ড ১৯৮ জন আক্রান্ত, ৮৫ জনই বাংলাদেশি

news-image

সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণে নতুন করে আরও ১৯৮ জন শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৮৫ জনই বাংলাদেশি প্রবাসী। আজ শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ১৯৮ জন আক্রান্তসহ সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১০৮ জন। আর নতুন ৮৫ জন আক্রান্ত নিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশিদের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৬০।

এদিকে আজ শুক্রবার ৮৫ বছরের এক বৃদ্ধার মৃত্যুতে সিঙ্গাপুরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৭৯ জন আক্রান্ত হয়েছেন শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসস্থল থেকে। প্রবাসী শ্রমিকদের আবাসস্থলের মধ্যে অপুঙ্গুলে অবস্থিত এস এলিভেন ডরমেটরিতে ২৪ জন নতুন করে শনাক্ত  হয়েছেন। এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩০৬ জন প্রবাসী। ওয়েস্ট লাইট ডরমেটরিতে ২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন।

তো গান ডরমেটরিতে ৯ জন নতুন করে আক্রান্ত  হয়েছেন, এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। সোনাই ডাঙ্গা লজ ডরমেটরিতে ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন। নিজ ডরমেটরিতে ১১ জন নতুন করে  হয়েছেন, এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন।

সর্বমোট পাঁচটি ডরমেটরিতে প্রায় ৩৫ হাজার শ্রমিককে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি