,

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে ১২ বাংলাদেশিও আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন খবর দিয়েছে।- খবর দ্য স্টারের

বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ বলেন, সেখানে বিদেশি নাগরিকদের মধ্যে ৪১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ৫১ ইন্দোনেশীয়, ৩৭ ভারতীয়, ৩১ মিয়ানমারের, ২৯ পাকিস্তানি, ২৫ চীনা, ১২ বাংলাদেশি, দুজন ফিলিপিন্সের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়ায় মোট চার হাজার ২২৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের এক দশমাংশই বিদেশি নাগরিক।

সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোকে তাদের নাগরিকদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানান মালয়েশিয়ার এই স্বাস্থ্য কর্মকর্তা।

নূর হিশাম বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিবাসীপ্রত্যাশী ও শরণার্থীদের সুরক্ষা দেয়ার জন্য কাজ করতে চায় সরকার।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি