সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত!

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য। সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন।

আরও বলা হয়, সৌদি বাদশাহ সালমান রাজপরিবার ছেড়ে জেদ্দায় একটি ভবনে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। এ ছাড়া ক্রাউন প্রিন্স সালমান এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য রাজপরিবার ছেড়ে দূরবর্তী এলাকায় অবস্থান করছেন।

দেশটির প্রসিদ্ধ হাসপাতালগুলোর বিখ্যাত সব চিকিৎসক যারা সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা দিয়ে থাকেন তারা ৫০০ বেডের একটি হাসপাতাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে রাজপরিবার ও তাদের ঘনিষ্টদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন তাদের চিকিৎসা দেওয়া হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ১২২ জনে।

সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। বুধবার কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে। কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী