,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে নারী শ্রমিকের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার উপসর্গ নিয়েএক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রানীখার গ্রামে তার মৃত্যু হয়। মৃত ওই নারীনারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। এক সপ্তাহ আগে তিনি তার গ্রামের বাড়িতে চলে আসেন।এদিকে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে করোনা সন্দেহে সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান  বলেন, নারায়ণগঞ্জ থেকে এক সপ্তাহ আগে ওই গার্মেন্টসকর্মী গ্রামের বাড়িতে চলে আসেন। ভোর রাতে তার মৃত্যু হয়। তার শরীরে করোনার উপসর্গ ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া  জানান, ওই নারীর সর্দি-কাশি ও জ্বর ছিল। পরিবারের লোকজন তা গোপন রেখেছেন। তার মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে। তিনি বলেন, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। গ্রামবাসীরা ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি