,

করোনা সংক্রমণ ঠেকাতে রংপুরে সান্ধ্য আইন জারি

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুর নগরীতে সান্ধ্য আইন জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এই আইনে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া নিত্য প্রয়োজনীয় সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে জরুরি সেবা, চিকিৎসা, সংবাদপত্র, ভোগ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ছাড়া সব ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচল উপর নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ।

তিনি গণমাধ্যমকে জানান, মানুষকে ঘরবন্দি করতে ও সামাজিক দূরত্ব বজায়রাখতে নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রংপুর নগরীর সব শ্রেণীপেশার মানুষকে ঘরে থাকতে বিশেষভাবে অনুরোধ করে মাইকিং করা হচ্ছে প্রতি মূহুর্তে। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় নগরীর ৩৩টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ দোকান স্থাপন করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশের হটলাইনে ফোন করলে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিত্যপণ্য পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে।

ওষুধ থেকে শুরু করে সবধরনের ভোগ্যপণ্য সরবরাহ করবে এই ভ্রাম্যমান দোকান। পুলিশের পক্ষ থেকে এত কিছুর পরেও মানুষ সচেতন হচ্ছে না। তাই বাধ্য হয়েই এই আইন জারি করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই নগরীতে প্রবেশের সব পথ বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে রংপুর নগরীসহ জেলার ৮ উপজেলায় পৃথক ভাবে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, স্বল্পমূল্যে চাল, আটা ও টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে। জনসমাগম রোধে ইতোমধ্যে বিকেল ৫ টার পর জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিপত্র জারি করা হয়েছে । তিনি বলেন, নিম্নবিত্ত মানুষদের জন্য পর্যাপ্ত খাদ্য বরাদ্দ দিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি