রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ত্রাণ দিতে নাসরিনকে শিল্পী সমিতির ফোন

news-image

বিনোদন প্রতিবেদক : অসুস্থ হয়ে অভিনেত্রী নাসরিন যখন হাসপাতালে ভর্তি, তখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার নামে অভিযোগ করেন অন্য এক শিল্পী। এ কারণে সমিতির পক্ষ থেকে তাকে নোটিশও দেওয়া হয়। বলা হয়, সমিতির কার্যালয়ে উপস্থিত থেকে এর ব্যাখ্যা দিতে। আর এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী।

দেশে করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে কীভাবে এই অভিনেত্রীর দিন কাটছে? সমিতির পক্ষ থেকে তার খোঁজও নেওয়া হয়নি- এমন অভিযোগ ছিল নাসরিনের। অবশেষে সমিতির বর্তমান কমিটির প্রতি তার এমন ক্ষোভের অবসান হলো আজ।

নাসরিন বলেন, ‘আজ দুপুরে সমিতির পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে। কেমন আছি জানতে চেয়েছে, খোঁজ-খবর নিয়েছে এবং আমাকে একটি ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে। আমি তাদের বলেছি, আমার ব্যাগ লাগবে না। ব্যাগটি অন্য কোনো দুস্থ শিল্পীকে দেওয়ার জন্য তাদের বলেছি।’

তিনি আরও বলেন, ‘খুব ভালো লাগছে সমিতির পক্ষ থেকে ফোন করা হয়েছে এটা ভেবে। এজন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই।’

এদিকে, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা সবাই একটি পরিবার। রাগ-অভিমান হবেই আবার তা ঠিক হয়ে যাবে। দেশের এমন পরিস্থিতিতে আমরা সকল শিল্পীদের খোঁজ-খবর নিচ্ছি। যেহেতু সমিতির কাজের পাশাপাশি শিল্পীদের খোঁজ নেওয়া হচ্ছে। তাই সবার সঙ্গে যোগাযোগ করতে একটু সময় লাগছে।’

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের