,

রাজধানীর দক্ষিণখানে করোনায় আক্রান্ত যুবক পলাতক : হন্যে হয়ে খুঁজছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত পলাতক এক যুবককে হন্যে হয়ে খুঁজছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তরপাড়ার একটি বাসা থেকে ওই যুবক নিখোঁজ হয়।

এদিকে, আক্রান্ত ওই যুবকের ঠিকানায় গিয়ে তাকে না পেয়ে সম্ভাব্য ঠিকানায় খোঁজাখুঁজি করছে পুলিশ। তবে তার ঠিকানা সঠিক কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এ ব্যাপারে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ‘ঠিকানা সঠিক থাকলে মানুষ থাকবে। হয় সে বাসায় থাকবে, না হয় হাসপাতালে। তবে পুলিশ ঠিকানা অনুযায়ী তাকে না পেয়ে ওই এলাকা লকডাউন করেনি।’

জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে, যিনি করোনায় আক্রান্ত। আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি। তার খবর কেউ দিতে পারেননি।’

জানা গেছে, ওই যুবকের সন্ধানে এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি