,

প্রতিবাদ, পাকিস্তানে ৫৩ চিকিৎসক গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস বিস্তার রোধের লড়াইয়ে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর (পিপিই) সংকট নিয়ে প্রতিবাদ করায় বহু পাকিস্তানি চিকিৎসাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের চিকিৎসকরা প্রতিবাদে নেমেছিলেন।

এএফপি জানায়, নিরাপত্তাসামগ্রীর অভাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় অন্তত অর্ধশত চিকিৎসক গ্রেফতার হয়েছেন।

শহরের মূল হাসপাতালের কাছে শতাধিক চিকিৎসক ও প্যারামেডিক বিক্ষোভ নিয়ে বের হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিপেটাও করেছে পুলিশ।

রোববার কোয়েটায় ১৩ চিকিৎসকের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিপিই সংকট নিয়ে প্রতিবাদের এ ঘটনাটি ঘটে।

এই গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন (ওয়াইডিএ) বেলুচিস্তানজুড়ে তাৎক্ষণিকভাবে সব ধরনের চিকিৎসাসেবা বর্জন করার ঘোষণা দিয়েছে।

পুলিশ কর্মকর্তা আবদুর রাজ্জাক চিমা বলেন, আইন লঙ্ঘনের দায়ে ৫৩ চিকিৎসাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কয়েক ঘণ্টা আটক রাখা হয়েছিল। প্রাদেশিক সরকারের নির্দেশে পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি