,

বিশ্বে ৬০ লাখ নার্স সংকট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনাভাইরাসে গোটা পৃথিবী বিপর্যস্ত। ইতিমধ্যে ৭৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যাও ১৩ লাখের বেশি।

চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বিশ্বে এখনো ৬০ লাখ নার্সের প্রয়োজন। খবর এএফপির।

নার্সিং নাউ এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেসসহ (আইসিএন) জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে যত স্বাস্থ্যকর্মী রয়েছে তার অর্ধেকেরও বেশি হল নার্স।

ওই প্রতিবেদন অনুযায়ী, গোটা পৃথিবীতে এখন নার্সের সংখ্যা ২ কোটি ৮০ লাখ। গত পাঁচ বছরে এই সংখ্যাটা ৪ দশমিক ৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই মুহূর্তে বিশ্বের আরও ৫৯ লাখ নার্সের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়োসেস এক বিবৃতিতে বলেছেন, নার্সরা হল যে কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড। আজ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অনেক নার্স সামনে থেকে কাজ করছেন। বিশ্বকে সুস্থ রাখতে তাদের যে সাহায্য প্রয়োজন তা পূরণ করা তাই খুব গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ সংস্থা বলছে, গোটা পৃথিবী নার্স সংকটে থাকলেও সবচেয়ে বেশি নাজুক অবস্থা কিছু কিছু অঞ্চলে। এরমধ্যে আফ্রিকা অন্যতম। সেখানে নার্স সংকট সবচেয়ে প্রবল।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশেও নার্স সংকট অনেক বেশি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি