,

বরিশালে প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা

news-image

বরিশাল প্রতিনিধি : করোনাভাইরাসের মাধ্যমে সৃষ্ট মহামারি পরিস্থিতি রোধে বরিশাল নগরীতে প্রবেশ ও ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসন, সেনা বাহিনী, র‌্যাব, পুলিশ, নৌপুলিশ ও হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে এই গণবিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ যানবাহনের মাধ্যমে জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।

এদিকে জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে ট্রাফিক বিভাগ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য