,

রংপুরে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার : ট্রাক ও গরু উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতদের দেয়া তথ্যমতে, লুন্ঠিত ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাদেকুল ইসলাম, মিনারুল ইসলাম, তারাজুল ইসলাম, আঃ ছালাম, মাহাবুল ইসলাম, মফিজ উদ্দিন ও ওবায়দুর রহমান।

আজ সোমবার সন্ধ্যায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ রাতে রংপুরের উত্তর মমিনপুর গুচ্ছগ্রামে হাজী মোঃ বদরুল ইসলাম প্রামাণিকের গরুর খামারে অজ্ঞাতনামা ৮/১০ জন প্রবেশ করে খামারের পাহারাদাড় ওসমান আলী ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেধে ১৪টি গরু ও ওসমান আলীর মোবাইল ফোন নিয়ে যায়। পরে খামারি বদরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রংপুর সদর কোতায়ালী থানায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানতে পেরে তাঁর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেনের তত্বাবধানে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে মাঠে নামে। গত রোববার রাতে রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করে।

এবিষয়ে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ লুন্ঠিত ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। ডাকাতদের আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন দাখিল করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে ডাকাতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি