রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে দেখা মিলবে না সালমানের সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। মুক্তির কথা রয়েছে ঈদুল ফিতরে।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমাটির শুটিং শেষ হয়ে এত দিনে সম্পাদনার টেবিলে চলে যেতো। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল।

একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, ‘রাধে’র বেশির ভাগ অংশের শুটিং শেষ। কিন্তু ভিএফএক্সের কাজও হয়ে গেছে। বাকি ছিল থাইল্যান্ড অংশের ৮-১০ দিনের দৃশ্য, প্যাচওয়ার্ক ও সালমান-দিশা পাটানির একটি গান। আর এই সব হওয়ার কথা গত মাসের শেষ নাগাদ।

করোনার কারণে ‘রাধে’ টিম প্রথম থেকে নিরাপত্তার নির্দেশনা মেনে আসছিল। কিন্তু ১৬ মার্চ সিদ্ধান্ত হয়, ১৯ মার্চ থেকে শুটিং বাতিল হচ্ছে। এরপর ২৪ মার্চ লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লকডাউন শেষ হবে ১৪ এপ্রিল। এরপর বাকি কাজ শেষ করা কঠিন হবে। কারণ ঈদুল ফিতর হবে ২৩ মে। সে হিসেবে নির্ধারিত সময়ে ‘রাধে’ মুক্তি পাবে না।

তবে সূত্রটি আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে কোনো পরিচালকই তার সিনেমার মুক্তির তারিখ নিয়ে ভাবছেন না। কারণ কেউ জানে না প্রেক্ষাগৃহ কবে খুলবে, পরিস্থিতি কখন স্বাভাবিক হবে।

বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, সূর্যবংশী ও ৮৩-এর মতো বড় বাজেটের সিনেমা মুক্তির কথা ছিল যথাক্রমে ২৪ মার্চ ও ১০ এপ্রিল। সম্ভবত এই দুই ছবির পরই আসবে ‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। তারা এও বলছেন, সিনেমা হল চালু হলেও স্বাভাবিক জনসমাগম হতে মাস দুয়েক সময় লেগে যাবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের