,

দিল্লি বিমানবন্দরে আটক মালয়েশিয়ার ৮ নাগরিক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দর থেকে ৮ মালয়েশিয় নাগরিককে আটক করেছে পুলিশ। তারা সবাই গত মার্চে নিজামুদ্দিনে তাবলিগের সমাবেশে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

সোমবার মালয়েশিয়া যাওয়ার বিশেষ বিমানে ওঠার আগেই দিল্লি বিমানবন্দরে তারা গ্রেফতার হন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গ্রেফতারকৃতরা গত কয়েকদিন ধরে দিল্লিতে বিভিন্ন স্থানে লুকিয়েছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এর আগে করোনা সংকটের মধ্যেও সমাবেশ করায় ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিলে তাদের খোঁজে নামে দিল্লি পুলিশ। ৯৬০ জনের তালিকা দেয়া হয় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকেও।

আর সেই সূত্রে মালয়েশিয়ার আট নাগরিককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে বিমানবন্দরের অভিবাসন দফতর।

উল্লেখ্য, করোনার বিস্তার রুখতে গত ২২ মার্চ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রেখেছে ভারত। তবে আটকেপড়া নাগরিকদের জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। সোমবার মালয়েশিয়াগামী বিশেষ বিমানে ভারত ছাড়তে যাচ্ছিলেন ওই আট তাবলিগের সদস্য।

তবে আট নাগরিক গ্রেফতারের বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি