,

ঘরে বুমরাহর ‘পারফরম্যান্স’, খুশি মা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার জেরে স্তব্ধ জনজীবন। মারণঘাতী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে ভারত। এখন ২১ দিনের লকডাউন চলছে। যার আজ ষষ্ঠ দিন। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রেটিরা।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকে রান্নাঘরে সময় কাটাচ্ছেন, কেউ ঘরের কাজে হাত লাগাচ্ছেন। এবার ঘর পরিষ্কার করে মাকে খুশি করলেন জাসপ্রিত বুমরাহ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে খোদ তিনি নিজে শেয়ার করেছেন।

বল হাতে ২২ গজে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন বুমরাহ । আজও মায়ের বাধ্য ছেলে তিনি। তাই লকডাউনে মাকে সাহায্য করতে হয়েছে তাকে। হাতে পোছনা তুলে নিয়ে ফ্লোর পরিষ্কার করেছেন ভারতীয় ডানহাতি পেসার।

বুমরাহর ঘর মোছার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। যদিও করোনার প্রাদুর্ভাব না ঘটলে ২৯ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামতেন তিনি।

তবে করোনার জেরে পিছিয়ে গেছে টুনামেন্টটি। ১৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত রয়েছে।

সোশ্যাল মিডিয়া টুইটারে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, বাড়িতে ঘর মোছার কাজে দক্ষতা দেখাচ্ছি। আমার পারফরম্যান্সে মা বেশ খুশি।

শুধু ঘর মোছা নয়, আহমেদাবাদে নিজ বাসার বারান্দায় সাজানো প্রতিটি গাছে পানি দিয়ে পরিচর্যা করেছেন ভিন্ন অ্যাকশনর্মী স্পিডস্টার। তথ্যসূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি