,

ইতালিতে ২৪ ঘণ্টায় বাংলাদেশিসহ ৮১২ জনের মৃত্যু

news-image

ইতালি প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক প্রবাসী বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন ৮১২ জন। গতকাল সোমবার ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি নাগরিক।

গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৮১ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৩৯ জন। এ ছাড়া চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬২০ জন।

জানা গেছে, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। গতকাল ইতালির মিলানে মারা যাওয়া বাংলাদেশির নাম অপু (৪২)।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) মিলানে গোলাম মাওলা (৬০) নামের এক বাংলাদেশি মারা যান।

এ নিয়ে ইতালিতে করোনায় দুই বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। তবে দেশটিতে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি