,

৭৩ জন ফিরলেন যুক্তরাজ্য থেকে, আশকোনায় কোয়ারেন্টাইনে ৯

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেষ্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৩ জন যাত্রী। তাদের মধ্যে ৯ জনকে আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টিনের পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে আসেন ৬০ জন যাত্রী। অন্যদিকে সাড়ে ১২টার দিকে ম্যানচেস্টার থেকে আসা বিমানের একই মডেলের উড়োজাহাজে আসেন ১৩ জন। এরপর বিমানবন্দরে এসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৯ জনকে হজক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৯ জনকে হজক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

বিমান বাংলাদেশ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে এ দুটি রুটে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিমানের কোনো ফ্লাইট যুক্তরাজ্যে চলাচল করবে না। গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল ৩০ মার্চ থেকে সাত দিনের জন্য স্থগিত করে। এই দুটি রুটে বাংলাদেশ বিমানের প্রতি সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট চলাচল করত।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি