,

আরও ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ায় আরও ৩০ দিনের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

গতকাল রোববার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন ।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আপনারা যত ভালো করবেন তত দ্রুত এই দুর্ভোগ শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করতে পারি যে ১ জুনের মধ্যে আমরা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবো। আমরা মনে করি, এই সময়ের মধ্যেই অনেক দুর্দান্ত ঘটনা ঘটবে।’

ডোনাল্ড ট্রাম্প জানান, এই সপ্তাহের শুরুতে তিনি একটি নতুন পরিকল্পনা ও কৌশল গ্রহণের সিদ্ধান্ত নেবেন, যা আগামীকাল মঙ্গলবার ঘোষণা দেওয়া হবে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়, যা আজ সোমবার শেষ হওয়ার কথা ছিল। এর আগে অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে লকডাউনের প্রয়োজন নেই বলে ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে। সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মোট ১ লাখ ৪২ হাজার ১৭৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৪৮৪ জনের।

ভাইরাসটির সংক্রমণে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ হাজার ৯৭৬ জন। সারা বিশ্বে সাত লাখ ২২ হাজার ১৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৬ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি