,

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সারা দেশে রেল যোগাযোগ বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে পীরগাছার অন্নদানগর রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশা যোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোরিকশাকে ধাক্কায় দেয়।

ট্রেনের ইঞ্জিনের ওই ধাক্কায় ঘটনাস্থলেই অটোচালক ও এক নারী নিহত হন। আহত বাকি দুই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে (রমেক) হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। নিতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি