,

আইইডিসিআর নতুন করোনা রোগী সম্পর্কে যে তথ্য দিলো

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন এবং মৃতের সংখ্যা ৫ জন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডা. ফ্লোরা বলেন, ‘নতুন যে রোগী চিহ্নিত হয়েছেন তিনি একজন নারী। তার বয়স ২০ এর ঘরে। তার পূর্ণাঙ্গ তথ্য পরবর্তীতে দেব।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘করোনা সংক্রমিত হয়েছেন বলে আগে যারা শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে আরও ৪ জনের সংক্রমণ এখন আর নেই।’

‘যে ৪ জন সর্বশেষ করোনামুক্ত হয়েছেন তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। আরও দুজন আছেন যাদের বয়স ৬০ এর বেশি। চারজনের মধ্যে তিনজনই ৬০ এর বেশি বয়স ছিল’, যোগ করেন ডা. ফ্লোরা।

ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আবারও অনুরোধ করছি, আমরা যে ধরনের পরামর্শ দিচ্ছি, সেগুলো সঠিকভাবে মেনে চলার জন্য।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি