,

এক-দেড় বছর সময় লাগবে করোনার ভ্যাকসিন পেতে

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। কঠিন এক সময় পার করছে বিশ্ববাসী। এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা-সচেতনতা। করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে এখনো এক থেকে দেড় বছর লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন।

তবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে চিকিৎসাধীন থাকা বিশ্বব্যাপী ২৩ হাজার ৩২৩ জনের অবস্থা গুরুতর।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসে ভ্যাকসিন আসতে এখনো ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস চিকিৎসকদের অনুরোধ জানান, অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দিয়ে যেন মানুষের জীবন বাঁচানো হয়।

এ সময় বিশ্বব্যাপী বিশাল সংখ্যক মানুষের মৃত্যুকে মর্মান্তিক সংখ্যা হিসেবেও উল্লেখ করেছেন ডাব্লিউএইচও’র মহাপরিচালক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি