সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার সংক্রমণ ঠেকাতে মানুষ এখন গৃহবন্দী। এই সঙ্কট চলছে আমাদের দেশেও। সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া গরীব মানুষজন। তাদের আয়ের পথও বন্ধ বলা চলে।

এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ শুক্রবার বিকেলে এক ভিডিওবার্তায় তিনি জানান, কর্মজীবী অসহায় মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং পাঁচ দিনের খাবার বিতরণ করেছেন তিনি। এছাড়াও এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান করেছেন এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘সাধ্য অনুযায়ী কিছু কর্মজীবী মানুষদের সহায়তা করছি। তাদের জন্য পাঁচ দিনের খাবার ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছি। আমার মতো আরও যারা আছেন কিংবা সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে এই মানুষগুলো হয়তো একটু ভালো থাকবেন।’

এদিকে, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ১১ জন।

https://www.facebook.com/ApuBiswasLive/videos/544755376421695/?t=0

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস