,

৫০ হাজার পরিবারকে এক মাসের খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের এবং হতদরিদ্র ৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এ ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকে এ খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে। সিটি করপোরেশনের কোষাগার থেকে এর ব্যয় নির্বাহ করা হবে।

এ সময় দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

তিনি বলেন, কোনো নাগরিক যদি বাসা থেকে আমাদের হটলাইনে ফোন করে তিনি খাবার সংকটে রয়েছেন বলে জানান, তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

নগরবাসীর হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে ডিএসসিসির সাতজন ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত একটি কমিটি কাজ করছে জানিয়ে মেয়র বলেন, আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন।

এ সময় শতাধিক রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থও বিতরণ করেন মেয়র খোকন। তিনি বলেন, আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি