,

পুলিশকে জনগণকে হয়রানি করার জন্য বলা হয়নি : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাস্তাঘাটে অকারণে সাধারণ জনগণকে পুলিশি হয়রানি করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ তো লকডাউন করা হয়নি। রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। রাস্তায় কেউ প্রয়োজনে যেতেই পারেন, গেলেই তাকে হয়রানির সম্মুখীন হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি করার জন্য পুলিশকে বলা হয়নি।

শুক্রবার মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পুলিশ সদর দফতরে থেকে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে বলা হয়েছে, মানুষ প্রয়োজনে অবশ্যই রাস্তায় বের হতে পারে। কিন্তু অপ্রয়োজনে যাতে কেউ না বের হয়। আর কেউ যদি বেরও হয় তাহলে বুঝিয়ে ঘরে পাঠানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। সুতরাং কেউ ঘর থেকে বের হলে তাদের হয়রানি করা সঠিক নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে বৈশ্বিক মহাদুর্যোগ করোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। জনগণ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরেই অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি