,

যেসব দেশে এখনো করোনা হানা দেয়নি

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চীনের উহান থেকে শুরু, এরপর ছড়িয়ে পড়ে ১৯৯টি দেশে। চীনে করোনাভাইরাসের প্রকোপ কমলেও ইউরোপে এখন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি।

প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। করোনার এই তাণ্ডবে কিছু ভাগ্যবান দেশ ও অঞ্চল রয়েছে যেখানে এখনো করোনাভাইরাসের সংক্রমণ হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা অবশ্য নিশ্চিত নয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেওয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। তবে সেসব দেশেও এর উপস্থিতি থাকতে পারে। যেহেতু এখনো এসব দেশে করোনা শনাক্ত হয়নি সেই হিসেবে এই দেশগুলোকে ভাগ্যবান বলা যেতেই পারে।

যে দেশগুলোতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি, আসুন দেখে নেই…

ওশেনিয়া মহাদেশ : সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।

এশিয়া মহাদেশ : ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান।

আফ্রিকা মহাদেশ : বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরালিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা ও লেসেথো।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি