,

কিট ও পিপিই চীন থেকে আসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্ত ও সংক্রমণ ঠেকাতে চীন থেকে কিট ও পিপিই আসছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ চীন থেকে এ মেডিকেল সরঞ্জাম এসে পৌঁছাচ্ছে।

আজ বৃহস্পতিবার চীনা সরকারের একটি বিশেষ বিমানে এ মেডিকেল সরঞ্জাম আসবে বলে ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে জানা গেছে।

চীন থেকে যে মেডিকেল সরঞ্জাম আসবে তার মধ্যে ১০ হাজার পিস টেস্ট কিট, চিকিৎসকদের জন্য ১০ হাজার পিস পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে।

চীনা দূতাবাসের সূত্র জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিকেল সরঞ্জাম আসছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিমানটি এসে পৌঁছাবে। বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মরণঘাতী করোনাভাইরাস চীনেই শুরু হয়েছিল। চীনের অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। চীনে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন বিশ্বের অনেক দেশই চীনকে সহায়তা করেছে। বাংলাদেশও করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তা করেছে। এবার করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি