,

দেশে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আইইডিসিআরের হটলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় কলের সংখ্যা ৩ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১২৬ জনের। সর্বমোট পরীক্ষার সংখ্যা ৯২০। এই ১২৬ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা আরও পাঁচজনের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ পেয়েছি। সর্বমোট রোগীর সংখ্যা এখন ৪৪।’

নতুন রোগীদের বর্ণনা দিতে গিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে পাঁচজন নতুন রোগী পেয়েছি, তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিনজনের আগেই শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি কার কাছ থেকে এই সংক্রমণ হয়েছে, সেই তথ্যটি এখনো আমাদের হাতে আসেনি, আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।’

ফ্লোরা বলেন, ‘নতুন পাঁচজন রোগীর সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, একজন আছেন ষাটোর্ধ্ব। এদের মধ্যে ‍মৃদু উপসর্গ রয়েছে। তাছাড়া আগে যারা চিহ্নিত হয়েছিলেন, তারা সবাই স্থিতিশীল রয়েছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা