,

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়ালো স্পেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর রেকর্ড। এতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইউরোপের দেশ স্পেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৬৭ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, চীনের এখন পর্যন্ত করোনভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯১ জনের। অবশ্য আক্রান্তের দিক থেকে চীন এখনই বিশ্বের সব দেশের চেয়ে এগিয়ে। চীনের এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭২৭ জন। এদের মধ্যে সেরে উঠেছেন ৭৪ হাজার ১৭৩ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ভেতরে দেশটির রাজধানী মাদ্রিদেই করোনাভাইরাস বেশি ছড়িয়েছে। তবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়াতেও দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উপ প্রধানমন্ত্রী কারমেন কালভোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। সিএসএসই’র তথ্য অনুযায়ী, দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৩ জনের। আর মোট আক্রান্ত হয়েছে অন্তত ৭৪ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে সেরে উঠেছেন ৯ হাজার ৩৬২ জন।

এদিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩০৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা অন্তত ৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। আর সেরে উঠেছে ১ লাখ ১৪ হাজার ৮৫৮ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা