সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভবতী কোয়েল গৃহবন্দী

news-image

বিনোদন ডেস্ক : মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা ও ভালবাসায় ভেসে যাচ্ছেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। করোনাভাইরাসের প্রকোপে চারদিকে যখন আতঙ্ক ছড়াচ্ছে তখন কোয়েল আছেন গৃহবন্দী হয়ে।

এই সময়টা একজন নারীর জন্য চ্যালেঞ্জের। প্রয়োজন অনেক আলো বাতাস, আনন্দ উৎসব। সেখানে কোয়েলের বেলায় সব বৈরী। কেমন।কাটছে তার দিন? তা জানলে অনুপ্রেরণা পাবেন গর্ভবতীরা।

কোয়েল বললেন, ‘বাড়িতে থাকতে আমি এমনিতেই ভালবাসি। যখন শুট থাকে না, তখন বালিগঞ্জের এ বাড়িতে থাকি। নয়তো মা-বাবার সঙ্গে দেখা করতে চলে যাই। এখন অবশ্য পরিস্থিতির কারণে যেতে পারছি না। তাই কিছুটা মিস করছি তো বটেই। সময় কাটানোর জন্য বই পড়া, ওয়েব সিরিজ়, সিনেমা দেখা তো চলছেই।’

শারীরিক অবস্থা নিয়ে এ নায়িকা বলেন, ‘ফিটনেসের সঙ্গে একটু হলেও কম্প্রোমাইজ় করতে হচ্ছে। এখন যেহেতু জিমে যাওয়া কিংবা কমপ্লেক্সের নীচে লনে হাঁটা সবই বন্ধ, তাই যোগব্যায়াম আর মেডিটেশনের মধ্যেই সীমাবদ্ধ।’

তবে খাওয়াদাওয়া করছেন চুটিয়ে। অভিনেত্রী কোয়েলের খাওয়া নিয়ে অনেক বাছ বিচার থাকলেও মা কোয়েলের এখন অবশ্য সেটা আর নেই। প্রচুর চকলেট, কেক, ব্রাউনি খাচ্ছেন।

এ সবের মাঝেও এই যে ঘরবন্দি থাকা, এতে কোথাও একাকিত্ব বা একঘেয়েমি কি চেপে বসে না? করোনাভীতি কি গ্রাস করেনি তাকে?

একটু থেমে বললেন, ‘যে কোনো পরিস্থিতিতেই একটা পজ়িটিভ দিক খুঁজে বার করতে চেষ্টা করি। এই সময়টায় আমরা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর যে সুযোগটা পাচ্ছি, সেটা সহজে মেলে না।

আমার সবচেয়ে বেশি চিন্তা, যারা দিন আনে দিন খায় তাদের নিয়ে, আর বয়স্ক মানুষদের নিয়ে। আমরা যেমন শ্বশুরমশাই ও শাশুড়িমাকে বাড়ি থেকে একদম বেরোতে দিচ্ছি না।

বাবাও ক’দিন আগে মল্লিকবাড়িতে যাওয়ার কথা বলেছিল। আমি সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছি। আমার বর রানেও ওর অফিসের সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে। বাড়িতেও যারা কাজে আসেন, সকলকে ছুটি দিয়েছি। কোনো ঝুঁকি নিতে চাই না।’

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস