,

করোনার প্রাদুর্ভাব রোধে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের পরামর্শ খালেদা জিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে করোনাভাইরাসের মহামারীতে সাবধান ও সচেতন থাকতে বলেছেন সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব রোধে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের পরামর্শ দেন তিনি।

বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজায় তার সঙ্গে দলের শীর্ষ ৭ নেতা দেখা করতে গেলে তিনি এসব বলেন।

সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ সাত নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। অন্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। এ সময় চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিরাজ করছে এমন অবস্থায় অন্তত কিছুদিন উনার (খালেদা জিয়া) কোয়ারেন্টিনে থাকার বিষয়ে আলোচনা করা হয়েছে। কেউ যেন উনার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময়ে তার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, এ সময় আমরা স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছি এবং আল্লাহর কাছে দোয়া করে শুকরিয়া আদায় করেছি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি