,

সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিল ভারত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড) প্রাদুর্ভাবের মধ্যে সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে ভারত।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী।

এর আগে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবে গঠিত সার্কের জরুরি তহবিলে ১৫ লাখ ডলার দেয় বাংলাদেশ।

এদিকে করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০০০ থার্মোমিটার দিচ্ছে। এছাড়া ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে সাতজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি