,

‘ঈদেও ঢাকায় এর থেকে বেশি মানুষ থাকে!’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার লম্বা ছুটি ঘোষণা করার পর রাজধানীবাসী নিজেদের নিরাপত্তার কথা না ভেবে ছুটছে গ্রামের বাড়িতে।

দুদিন আগে সিদ্ধান্ত নেয়া এসএসসি পরীক্ষা পেছানো, পাশাপাশি গত সোমবার মন্ত্রী পরিষদ কর্তৃক সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্তের প্রেক্ষাপটে পাল্টে গেছে রাজধানীর চিত্র। দু’চারজন বাদে সবার লক্ষ্যই গ্রামের বাড়িতে যাওয়া। মঙ্গলবার গণপরিবহন বন্ধের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস কাউন্টার, কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট এলাকায় দেখা যায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

সরেজমিনে দেখা যায়, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ও জনসমাগম নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে বের হলেও করোনার সংক্রমণ এড়াতে বাইরে বের হচ্ছে না মানুষ। তবে বেলা দুইটা পর্যন্ত বাস, রেল স্টেশনগুলোতে ছিল ভিড়।

হাতিরঝিলের বাসিন্দা মামুন বলেন, বিশ বছর ধরে এলাকায় থাকি ছুটির দিনে রাস্তা অনেক সময় ফাঁকা থাকে, তাই বলে এতটা! ঈদেও এর থেকে বেশি মানুষ থাকে ঢাকায়।

তিনি আরও বলেন, সবাই করোনা আতঙ্কে বাড়ি যাচ্ছে, তবে আমি যাচ্ছি না, যা হওয়ার এখানেই হবে। তবে ভিন্ন কথা সোহানের মুখে, তিনি বলেন, এখন আর ঢাকাতে থাকা যাবে না, আমি বাড়ির পথে যাচ্ছি কিছুদিন পরিবারকে সময় দেব।

সিএনজি চালক বেলাল হোসেন বলেন, এহন শহরে কোনো লোক আছে না হি? যে দু-একজন যারা আছে হেরা তো বাড়ি থাইকা বাইর হয় না। তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি আছে, তাও ফাঁকে ফাঁকে দুই চারটা করে ভাড়া মারতাছি, পেট তো চালান লাগব।

গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, করোনাভাইরাস আতঙ্কে সবকিছু বন্ধ হয়েছে তাই পরিবার নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাসের টিকিটের সংকট তবে দাম আগের মতোই আছে।

আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, এখন তো রাজধানীতে অন্যরকম অবস্থা, বাবা-মাও চিন্তিত। তাই বাড়ি যাচ্ছি কে জানে কখন কী হয়, একয় দিন একটু মা বাবার সাথে থাকি, ভালো লাগবে।

জানতে চাইলে গত দুদিনের কথা উল্লেখ করে এনা পরিবহনের আসাদগেট কাউন্টারের ব্যবস্থাপক ইমন রহমান বলেন, গতকাল থেকেই বাসগুলোতে বেশ ভিড়। কোনো সিট ছিল না। আমাদের আগামী দুদিনের সব টিকিট বিক্রি শেষ। এখন তো ঘোষণা আসছে বাস চালানো যাবে না, তাই সব ট্রিপ ক্যান্সেল করেছি আমরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, গত সোমবার থেকে যাত্রীদের চাপ অনেক বেশি। আগের দুদিনের থেকে আজকে ভিড় বেশি যাত্রীদের। স্কুল-কলেজসহ সাধারণ ছুটি দেওয়ায় মানুষ আগে থেকেই বাড়ি যাচ্ছে। তবে সন্ধ্যা থেকে আমাদের আরে কোনো ট্রেন চলবে না।দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা