,

রংপুর বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারকে কারুপণ্যের ৯০ হাজার মাস্ক বিনামূল্যে হস্তান্তর

news-image

রংপুর ব্যুরো : বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজের তৈরি ১০লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার রংপুর বিভাগের আট জেলায় বিতরণের জন্য বিভাগীয় কমিশনার ও রংপুরের আট থানায় বিতরণের জন্য পুলিশ সুপারের নিকট ৯০ হাজার মাস্ক হস্তান্তর করেন কারুপণ্য রংপুর লিমিটেডের পাবলিক রিলেশন উপদেষ্টা ও আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক মাহবুব রহমান।

বিভাগীয় কমিশনারের পক্ষে কারুপণ্যের মাস্ক গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: জাকির হোসেন ও জেলা পুলিশের পক্ষে গ্রহণ করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা, পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান খান শাওন, লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএম রাহসিন কবির, গাইবান্ধা জেলা প্রশাসনেরর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেনসহ রংপুর বিভাগের আট জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে গত ১২ মার্চ বৃহস্পতিবার দুুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় রংপুর মহানগরীর ধাপ মেডিকেল মোড়ে বিনামূল্যে ১০ লাখ মাস্ক বিতরণ কর্মসূচির শুরু হয়। পরে নগরীর রংপুর প্রেসক্লাব চত্বরে পত্রিকা বিক্রেতাদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও নগরীর মাহিগঞ্জ, পার্কের মোড় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মর্ডাণ মোড়, শরেয়ারতল, খোর্দ্দ তামপাট, নগর মীরগঞ্জ, চক বাজার, কামারের মোড়, পীরগাছা, দেউতি, পাগলাপীর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সুলতান নগর, শালবন, রংপুর সদরের পালিচড়াসহ নগরীর বিভিন্ন স্থানে ও মসজিদে মসজিদে বিতরণ করা হয়। যা পর্যায়ক্রমে রংপুর নগরীসহ জেলার বিভিন্নস্থানে বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা