,

কাউনিয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : প্রতিবাদে মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুঠিরপাড় মুচির বাড়ির সামনে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা ও পঙ্গু করার প্রতিবাদে মানববব্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মানববব্ধনে অংশ নেন নয়নের পরিবার ও এলাকাবাসি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ আনুমান রাত ১০ টার দিকে হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ফরহাদ হোসেন সরকার নয়ন কাউনিয়া উপজেলার শিবু কুঠিরপাড় বাজার থেকে রিক্সা যোগে বাড়ি যাওয়ার ফেরার পথে মুচির বাড়ির সামনে তার পথ গতিরোধ করে স্থানীয় লেডি কোহিনুর বাহনীর লোকজন।

এসময় একই গ্রামের আজগর আলীর ছেলে রহমত আলী ও তার ভাড়াটিয়া একদল সন্ত্রাস বাহিনী এলোপাতারি ভাবে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে পঙ্গু করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসি ঘটনাস্থল থেকে আহত নয়নকে উদ্ধার করে অটোরিক্সা যোগে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নয়নের অবস্থা গুরুতর দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাকে করা হয়। নয়নের অবস্থা সংকটাপন্ন দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়চ্ছে ফরহাদ হোসেন সরকার নয়ন। এঘটনায় নয়নের বড় ভাই ফকরুল আলম বাদি হয়ে কাউনিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এঘটনার বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলচ্ছে। মানববন্ধনে নয়নের বড় ভাই ফকরুল আলম বলেন, আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে সে পঙ্গু হতে বসেেেছ। তিনি আরো বলেন, নয়নের সাথে আমার পরিবারকেও প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে আজগর আলীর ছেলে রহমত আলী। প্রধানমন্ত্রীর কাছে আমার ভায়ের বিচার চাই। এই ভাবে যেনো আর কোন মায়ের সন্তানকে কুপিয়ে পুঙ্গু করা না হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি