শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে এবার কর্ণফুলী ও তিতাস ট্রেন চলাচল বন্ধ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এবার করোনাভাইরাসের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন।সোমবার রাতে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে মঙ্গলবার থেকে ট্রেন দুটি আর চলাচল করবে না।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লিজের মাধ্যমে এসআর ট্রেডিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন দুটি পরিচালনা করে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস (আপ) যাত্রা করে।

আর আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন সকাল ৫টা ১৫ মিনিটে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার পথে যাত্রা করে। ট্রেনটি আবারও ঢাকা থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

করোনাভাইরাসের বিস্তার রোধে এবং যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মঙ্গলবার থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। সোমবার রাতে বন্ধ রাখার বিষয়টি ট্রেন দুটির লিজ নিয়ে চালানো প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়।

ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. শোয়েব বলেন, ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি। লিজ নেয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে বলতে পারবে।

এ ব্যাপারে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মীর মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে এবং যাত্রীদের সুরক্ষায় ট্রেন দুটির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের প্রতিষ্ঠান প্রধান রেলওয়ে কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্তের কথা আমাদের জানিয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখতে বলেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন দুটি আবারও চলাচল করবে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া