বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে একজন বৃদ্ধ নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬০ বছর বয়সী ওই নারী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সৌদি ফেরত ওই নারী কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ২১ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে ২২ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়।

‘আজ (২৪ মার্চ) করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। তাকে দ্রুত বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় অবস্থিত করোনাভাইরাসের জন্য প্রস্তুত করা হাসপাতালে পাঠানো হচ্ছে’ যোগ করেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর করোনা শনাক্তে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। সেখান থেকে একজনের পজিটিভ ও দুজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘শনাক্ত হওয়া রোগীকে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে কোয়ারেইন্টানে রাখা হয়েছে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর বাংলাদেশে ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। তবে কক্সবাজারে জন্য প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে